Logo Logo

ফেনীর ছাগলনাইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) ছাগলনাইয়া উপজেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।কর্মসূচিতে সভাপতিত্ব করেন YPAG ছাগলনাইয়া উপজেলার কো-অর্ডিনেটর মিরাজ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন নেওয়াজ হাই স্কুলের প্রধান শিক্ষক মো.নুর উদ্দিন,শাহিদা নেওয়াজ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো.নুরুল আমিন এবং উত্তর যশপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মো.রাসেল আবদিন।

এই সময় YPAG-এর সদস্য আফরাতুল কায়সার,শোয়াইব চৌধুরী,ওমর ফারুক,আহমদ উল্লাহ,নুহাস,নাদিম ও জহির উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে বিশ্ব বর্তমানে নানা সংকটের মুখোমুখি।পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তরুণদের নেতৃত্বে এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

YPAG ছাগলনাইয়ার পক্ষ থেকে জানানো হয় তরুণদের শান্তি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্বশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...