বিজ্ঞাপন
আজ (শনিবার) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ‘ঢাকা মেট্রো-ব ১৫-৪৫৮০’ নম্বরের আল মোবারাকা পরিবহনের বাসটি অসতর্কতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি মহাসড়কের উত্তর পাশের খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অন্তত দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...