বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাজীবন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার ওপর অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া কারও কাছে মাথা নত করেননি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দেশের মানুষের মুক্তির কথা ভেবেছেন। তার রাজনৈতিক আদর্শ ও অনুপ্রেরণায় জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায় আসতে পেরেছে বলেও মন্তব্য করেন তারা।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...