বিজ্ঞাপন
আটক দুই নারী হলেন— বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাতে ফুলগাজী উপজেলার মধ্য কামাল্লা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ওই দুই নারীকে আটক করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
১০ বিজিবির আওতাধীন নোয়াপুর বিওপি ও ভারতের ৬৯-পিরসিদ্দিনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় তারা অবস্থান করছিলেন। এ সময় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. জাফর জানান, রাতে দুই নারী সিএনজি অটোরিকশাযোগে মধ্য কামাল্লা এলাকায় আসেন। সেখানে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলগাজী থানা পুলিশ এবং নোয়াপুর বিজিবি ক্যাম্পে জানানো হয়।
পরবর্তীতে বিজিবি আটক দুই নারীকে ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আটক নারীরা ভারতের ত্রিপুরায় থাকতেন। বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে পুনরায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...