Logo Logo

ছাগলনাইয়ায় রবীন্দ্রনাথ ও নজরুলের প্রয়াণ দিবস পালিত


Splash Image

ফেনীর ছাগলনাইয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে 'মননে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল' শীর্ষক এই যৌথ স্মরণসভার আয়োজন করে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন 'কাব্যাঙ্গন' ও 'চারণ সাংস্কৃতিক কেন্দ্র'-এর ছাগলনাইয়া শাখা।

কাব্যাঙ্গনের সভাপতি শিরিন রহমানের সভাপতিত্বে এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব শামীম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাগলনাইয়া গণপাঠাগারের সভাপতি আবদুস সাত্তার সরকার, সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, মৌলভী সামছুল করিম কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল ভূঁইয়া, কবি ও শিক্ষক ওবায়েদ মজুমদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক নিজাম উদ্দিন এবং কাব্যাঙ্গনের সাধারণ সম্পাদক বকুল আকতার দরিয়াসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের অমর সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনা, মানবিকতা, সাম্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে নিরন্তর সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের মাঝে এই দুই মহান কবির কালজয়ী জীবন ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা আরও বৃদ্ধি করার ওপর জোর তাগিদ দেন বক্তারা।

মূল আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের রচনা থেকে কবিতা আবৃত্তি, সংগীত ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...