বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্সেদ আযম,জেলা কৃষকদলের সদস্যসচিব ওলিউর রহমান হেলাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম,নীলফামারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রকসি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...