বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্যসচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...