Logo Logo

রাজাপুরে ১০ রোগী পেলেন ৫ লাখ টাকার চিকিৎসা সহায়তা


Splash Image

ঝালকাঠির রাজাপুরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ জন অসহায় রোগীর মধ্যে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার এককালীন চিকিৎসা সহায়তা দেওয়া হয়।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় রোগীদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাসার, রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ১০ জন দুস্থ ও অসহায় রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই সহায়তার মাধ্যমে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে কিছুটা আর্থিক সহায়তা পাবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এসব জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করার লক্ষ্যে সরকারিভাবে এই অর্থ প্রদান করা হয়েছে। চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাওয়া রোগীদের জন্য এককালীন এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিকিৎসা সহায়তার চেক পেয়ে রোগী ও তাদের স্বজনরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, জটিল রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে পাওয়া এই আর্থিক সহায়তা চিকিৎসার খরচ মেটাতে তাদের জন্য সহায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...