Logo Logo

কাশিয়ানীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪


Splash Image

কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ।

অভিযানকালে খালিশপুরের নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত চারজনকেই রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...