বিজ্ঞাপন
আজ রবিবার (১৬ আগস্ট) দিবসটি উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে অতিথি বৃন্দ উপজেলা পরিষদের জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, "মাছ আমাদের দৈনন্দিন আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের আমিষের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে মাছ চাষের মাধ্যমে বাংলাদেশের মৎস্য খামারিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বর্তমানে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রপ্তানি করা সম্ভব হচ্ছে।"
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাকেরগঞ্জের তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...