বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ডাম্প ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা শফিউল আলম আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...