Logo Logo

কাশিয়ানীতে মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাঁতার প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদ পুকুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৫ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় নুর হোসেন প্রথম, মো. রিয়াজ হাসান দ্বিতীয়, বাসু তৃতীয়, ইমন তৃতীয় চতুর্থ এবং জুয়েল রানা পঞ্চম স্থান অর্জন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে মৎস্যপক্ষের সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কাশিয়ানী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষি ও অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

মৎস্যপক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে কাশিয়ানীতে এবারের মৎস্যপক্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...