বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য প্রদান করেন।
এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে নতুন করে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। বিজ্ঞ আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি সরাসরি খারিজ করে আদেশ দেন। উক্ত শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। গত বৃহস্পতিবার এই আবেদনটি আদালতে দায়ের করা হয়েছিল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি— (ক) উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তাহলে সংসদে তাঁর আসন শূন্য হবে; তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না’।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কঠোরতার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজস্ব মত বা ভোট প্রকাশ করতে পারেন না, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...