সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী সন্তান। ভারতে চিকিৎসা নিতে গিয়ে প্রাণ গেছে তাদের সবার।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন এবং তাঁদের শিশু সন্তান শর্ণশিষ দত্ত। একই দুর্ঘটনায় দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও মারা গেছেন বলে তাঁর পারিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহত অপর বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা আহমেদ বাবু। এছাড়া নিহতদের মধ্যে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে নামের এক ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করা গেছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সাথে তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমীন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট পরিবারটি ভারতে গমন করে। ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা সেবা গ্রহণ শেষে গতকাল তাঁরা কলকাতায় পৌঁছান এবং বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে ওই হোটেলে ওঠেন। কিন্তু দেশে ফেরার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো পরিবারের মর্মান্তিক পরিণতি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...