বিজ্ঞাপন
জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংগঠনটির ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’-এর আওতায় বুধবার (১৯ আগস্ট) জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজেল মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারণায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইয়াসের সদস্যরা। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করার আহ্বান জানানো হয়।
এর আগে, গত ২ আগস্ট একই কর্মসূচির আওতায় ঝালকাঠির তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আবাসন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ইয়াস। ওই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি মো. আবির হোসেন রানা বলেন, “ডেঙ্গু প্রতিরোধ একটি চলমান সামাজিক দায়িত্ব। শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, প্রতিদিনের অভ্যাস হিসেবে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থীরা এই বার্তা পরিবার ও প্রতিবেশীদের কাছে পৌঁছে দিলে সম্মিলিতভাবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও ধারাবাহিকভাবে অব্যাহত রাখা প্রয়োজন।
কর্মসূচিতে ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানার নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির এবং সদস্য চম্পা খানম, সাকিব খান, ফাহিমা আক্তার রীমা, রাফিয়া ইসলাম এশা, মনিরা আক্তার ও মেহেদি আহমেদ অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ইয়াসের এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) জানিয়েছে, ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় ঝালকাঠির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...