Logo Logo

বকশীগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাতানীপাড়া ও মোল্লারচর বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতানীপাড়া বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে মোল্লারচর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে পৃথক দুটি অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় মদের ঘটনায় বুধবার (১৯ আগস্ট) পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...