বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টের মিলনায়তনে এই উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাটখিল চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার প্রাইভেটের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলার সভাপতি ডা. এমএ নোমান।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডেপুটি ডিরেক্টর মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফাওয়াজ বিন ইউসুফ এবং প্রাইভেট হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি রহমত উল্যাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, আধুনিক বিশ্বমানের চিকিৎসাসেবার সঙ্গে তাল মিলিয়ে চাটখিল ও তাঁর আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিতকরণে এই সর্বাধুনিক ফ্যাকো মেশিন যুগান্তকারী ভূমিকা রাখবে। নতুন প্রযুক্তির সংযোজনের ফলে ছানি অপারেশনসহ নানা জটিল চক্ষু রোগের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে আরও সুনির্দিষ্ট, আধুনিক ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভা শেষে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি, আগত রোগীদের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...