Logo Logo

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী


Splash Image

ঝালকাঠিতে বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী এবং তাকে সহযোগিতার অভিযোগে অপর এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটকরা হলেন— রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রুমি আক্তার পাসপোর্টের আবেদন করতে গেলে তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাগরিকত্ব ও পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে তার সঙ্গে থাকা জাফরিন আক্তার একাকেও আটক করা হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, রুমি আক্তারের পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় কিছু সন্দেহজনক বিষয় নজরে আসে। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তার সঙ্গে থাকা জাফরিন আক্তারকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোঃ মাহমুদ হাসান বলেন, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ দুই নারীকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। বর্তমানে তাদের পরিচয় ও নাগরিকত্বসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক দুই নারীর প্রকৃত পরিচয়, নাগরিকত্ব ও দাখিল করা কাগজপত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...