Logo Logo

নীলফামারী চেম্বার অব কমার্স নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা


Splash Image

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে ব্যবসায়ী প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা দিন-রাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।


বিজ্ঞাপন


আগামী ২২ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, নির্বাহী সদস্য (সাধারণ গ্রুপ) পদে ১৮ জন এবং নির্বাহী সদস্য (সহযোগী গ্রুপ) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

সবচেয়ে বেশি আলোচনা ও মেরুকরণ চলছে সভাপতি পদটিকে ঘিরে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রভাবশালী প্রার্থী—জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নীলফামারী চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাহবুব উর রহমান এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ)-এর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

ব্যবসায়ী ভোটারদের মাঝে প্রার্থীদের যোগ্যতা ও প্রতিশ্রুতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী মেয়াদে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব কার কাঁধে ন্যস্ত হতে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও উৎসুক পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...