Logo Logo

বাকেরগঞ্জে নিজ হাতে এলাকা পরিষ্কার করে প্রশংসায় বিএনপি নেতা মাহী


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি নেতা ওবায়দুল ইসলাম (মাহী)। তিনি প্রতিদিন নিজ হাতে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে এলাকার মানুষের মাঝে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।


বিজ্ঞাপন


সরজমিনে দেখা যায়, নিজ ওয়ার্ডের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি প্রতি শুক্রবার সকালে দা ও কোদাল হাতে নিয়ে নেমে পড়েন। রাস্তার দু'পাশের ঝোপঝাড় কেটে পথচারীদের চলাচলের পথ সুগম করার পাশাপাশি এলাকার নাল ও নর্দমা নিজ হাতে পরিষ্কার করেন তিনি। তার এই জনসেবামূলক কাজের মাধ্যমে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এক অনন্য বাস্তব দৃষ্টান্ত প্রতিফলিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের উদ্যোগ সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনবে এবং সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের পথ সুগম করবে।

ওয়ার্ডের সার্বিক পরিবেশের মান উন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিজের এই পরিশ্রম ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ওবায়দুল ইসলাম মাহী।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...