Logo Logo

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক আবেগঘন পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এক শিক্ষার্থীর মায়ের আকুল আকুতি—তাঁর সন্তান যেন ঠিকমতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ টি এম নুরুল আমিন শাহ্।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সমাবেশে উপস্থিত একাধিক শিক্ষার্থী বড় হয়ে চিকিৎসাসেবাসহ নানা পেশার মাধ্যমে দেশের সেবা করার ও মানুষের মতো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

প্রধান অতিথি মো. হাফিজুর রহমান শিক্ষার্থীদের অর্জিত সফলতা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের প্রত্যাশার কথা শুনেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা এবং শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানের পরামর্শ দেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান।

অভিভাবক সমাবেশ শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা শিক্ষা অফিসার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...