Logo Logo

ফুলগাজীতে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা


Splash Image

ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স অহিদুর রহমান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা। তিনি জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...