বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে সাইফ দোকানের পেছনের চেম্বার রুমে থাকা ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে সাইফকে দেখতে না পেয়ে মালিক তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে চেম্বার রুমে গিয়ে সাইফকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দেওয়া নিয়ে গড়িমসি হওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...