Logo Logo

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ


Splash Image

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল এবং জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহুরুল আলম বলেন, "অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সংগঠনের শক্তি ও মেলবন্ধন বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই।"

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. জহুরুল আলম নবনির্বাচিত কমিটির সব সদস্যদের আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...