Logo Logo

১ সেপ্টেম্বর থেকে বগুড়ার শেরপুরে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ-মেলা শুরু


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী-বাঙালী নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা। আগামী ১ সেপ্টেম্বর সাত দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


বিজ্ঞাপন


মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, লোকজ ঐতিহ্যকে ধারণ করে কল্যাণী-বাঙালী নদীর তীরে এই মেলার সূচনা করা হয়েছে। প্রতিযোগিতা ও মেলা দেখার জন্য বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে নানা ধরনের ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক উপকরণের ব্যবস্থা থাকছে।

মেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব এবং সাধারণ সম্পাদক নুরনবী মন্ডল হিটলার জানান, সমগ্র আয়োজন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে সুঘাট ইউনিয়ন ও এর সংলগ্ন এলাকায় ইতোমধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, সাত দিনের এই আয়োজনে স্থানীয় জনগণের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ঘটবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...