Logo Logo

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ


Splash Image

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


জেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে এই চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছেন, যার দৃশ্যমান সুফল দেশবাসী এখন দেখতে পাচ্ছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পড়াশোনায় সামান্য মনোযোগী হলেই নিজেদের মধ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সম্ভব। বর্তমানে প্রযুক্তি হাতের মুঠোয় চলে এসেছে এবং মোবাইলের মাধ্যমেই নানা ডিগ্রি অর্জন করা সম্ভব হচ্ছে। নীলফামারীতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতির বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোতে এখানকার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে জেলা পরিষদের উদ্যোগে ইতোমধ্যে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কাজ শুরু হয়েছে, যার সুফল ভবিষ্যতে সবাই পাবে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিন পত্নীর তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জানান, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। যার অংশ হিসেবে আজ প্রথম দফায় ৮০ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথির মাধ্যমে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকেও জিপিএ-৫ অর্জনকারী ৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...