Logo Logo

সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির


Splash Image

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার, পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজিবি মহাপরিচালক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির সার্বিক সাংগঠনিক কার্যক্রমসহ দেশের সীমান্ত নজরদারি অধিকতর জোরদার করার লক্ষ্যে বাহিনীতে সর্বাধুনিক ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোজনসংক্রান্ত বিভিন্ন উদ্যোগের বিষয় রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে সীমান্ত সুরক্ষাকে সময়োপযোগী ও নিশ্ছিদ্র করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সীমান্ত রক্ষী বাহিনীর পেশাগত সক্ষমতা ও দক্ষতার অধিকতর বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে বিজিবি মহাপরিচালককে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের উচ্চপদস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...