বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এই কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সার কারখানা অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. আখতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান ভূইয়া, আশুগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ, কেন্দ্রীয় এনসিপি নেত্রী জয়ন্তী বিশ্বাস ও মোঃ আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।
কারখানা সূত্র জানায়, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠানের দৈনিক প্রায় ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে, যার জন্য প্রতিদিন প্রায় ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। তবে বিগত সরকারের আমলে গ্যাস সংকটের অজুহাতে ২০১২ সাল থেকে প্রথম পর্যায়ে উৎপাদন কমিয়ে আনা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। শ্রমিকদের আন্দোলনের মুখে ২০২৪ সালের ১৫ নভেম্বর পুনরায় গ্যাস সরবরাহ করা হলে ২০২৫ সালের ২৩ জানুয়ারি সার উৎপাদন শুরু হয়। কিন্তু মাত্র ৩৮ দিন চালু থাকার পর ২০২৫ সালের ১ মার্চ থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে উৎপাদনে স্থবিরতা নেমে আসে।
সমাবেশে বক্তারা বলেন, আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত ইউরিয়ার গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট হওয়ায় দেশীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। কারখানাটি নিয়মিত চালু রাখলে সরকার লাভবান হবে এবং বিদেশ থেকে সার আমদানির ওপর নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে।
অভিযোগ তুলে বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে মোটা অঙ্কের কমিশন বাণিজ্যের সুযোগ নিতে বছরের অধিকাংশ সময় কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখে। ফলে এই লাভজনক প্রতিষ্ঠানটি ক্রমেই অলাভজনক হয়ে পড়ছে এবং হাজার হাজার শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার গভীর অনিশ্চয়তার মুখে পড়ছেন।
দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কারখানায় দ্রুত গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালু করার পাশাপাশি দেশে নতুন সার কারখানা স্থাপনের জোরালো দাবি জানান বক্তারা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আশুগঞ্জ গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে এবং সেখানে এক প্রতীকি সড়ক অবরোধ পালন করে। এ সময় অবিলম্বে গ্যাস সরবরাহ ও কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...