বিজ্ঞাপন
গতকাল রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর থানাধীন পৌর এলাকাস্থ এফএনএফ শপিং মলের পেছনে এই অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল স্থানীয় বদিউল ইসলাম ওরফে বদির বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. বদিউল ইসলাম বদি (৪৯), ২. মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২), ৩. মো: ইমরান খান (৪৪) এবং ৪. মো: বিল্লাল বিশ্বাস (৩৮)।
আটকের পর তাদের কাছ থেকে ব্যবহৃত ৪টি আধুনিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবি পুলিশ উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে অনলাইন জুয়ার চমকপ্রদ তথ্য পায়।
তালিকা অনুযায়ী, আসামি বদিউল ইসলাম বদির মোবাইলে ২৩টি, মো: সাইফুর রহমানের মোবাইলে ৬৪টি, মো: ইমরান খানের মোবাইলে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের মোবাইলে ২২টিসহ সর্বমোট ১১২টি বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে এসব অ্যাপস ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার চক্র পরিচালনা ও জুয়া খেলে আসছিল। আসামিরা পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট ও নিয়মিত জুয়াড়ি হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...