Logo Logo

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত


Splash Image

নীলফামারী সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ নবীন শিক্ষার্থীকে ফুল ছিটিয়ে ও রজনীগন্ধার তোড়া উপহার দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, সঠিক শিক্ষা অর্জন এবং মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারলে এই নীলফামারী থেকেই দেশসেরা ও বিশ্বসেরা হওয়া সম্ভব।

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য তুহিনের সহধর্মিণী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

উৎসবমুখর এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য বর্ষের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...