ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত অবগত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...