বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষরোপণসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল উন্মুক্ত মোরগ লড়াই, হাড়িভাঙা, তৈলাক্ত কলাগাছ আরোহন, নদীতে হাত ধরা, সাঁতার প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা, চেয়ার সেটিং, বালিশ নিক্ষেপসহ নানা আয়োজন। পরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে উপজেলার বড়ইয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম জাকির মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক মৃধা এবং সমাজসেবক ও রাজনীতিবিদ ওয়াসিম আহম্মেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, এ.এম. আলী হায়দার নাফিজ, মো. নাসিম সোহেল ও মো. দেলোয়ার। দুই দিনব্যাপী এসব কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...