বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে আখাউড়া থানা পুলিশ। অভিযান চালিয়ে কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার আইড়ল (কর্ণেল বাজার) এলাকার রতন ডাক্তারের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...