Logo Logo

টানা তিন দফা কমার পর বাড়লো সোনার দাম


Splash Image

দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারো বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সমন্বয় করে স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা (ভ্যাটসহ) পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়, যা বুধবার পর্যন্ত ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি রূপার দামও বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার নতুন দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ২০৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...