বিজ্ঞাপন
একই সঙ্গে পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ভাসমান বর্জ্য শোধন এবং ‘গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম’ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধন শেষে তিনি পর্যটন এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্ট হাউজটি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে আসা পর্যটকদের থাকার ও বিশ্রামের সুবিধা বাড়াবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মাধ্যমে পর্যটনকেন্দ্রটির আকর্ষণ ও পর্যটন সুবিধা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ভিমরুলীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভাসমান বর্জ্য শোধন এবং ‘গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণের মাধ্যমে পর্যটন এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...