বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের শাহমিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রবিউল বেপারী ওরফে হৃদয় পশ্চিম পুটিয়াখালি এলাকার বাবুল বেপারীর ছেলে। অপর আটক রাজিব হোসেন বেল্লাল একই এলাকার লোকমান বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রবিউল বেপারী ওরফে হৃদয় ও রাজিব হোসেন বেল্লাল দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করতেন।
এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহমিয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে রাজাপুর থানা পুলিশ। অভিযানের সময় তাদের দুজনকে গাঁজাসহ আটক করা হয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজাপুরের বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...