বিজ্ঞাপন
নিখোঁজ হাবিবুর গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের লিটন শেখের ছেলে। তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর গ্রামে।
পরিবার ও গোপালগঞ্জ সদর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় হাবিবুর। ওই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাবিবুর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কারণে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরদারিতে রাখতেন। কিন্তু ঘটনার দিন পরিবারের সবাই ঘুমিয়ে পড়ায় তাদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।
হাবিবুরের বাবা লিটন শেখ গত ২৮ জুন ২০২৬ তারিখে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর-১৫১৫।
নিখোঁজের সময় হাবিবুরের পরনে ছিল একটি রঙিন লুঙ্গি ও প্রিন্টের গেঞ্জি। তার মুখের আকৃতি গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি হাবিবুরের সন্ধান দিতে পারলে তার পরিবারের সামর্থ্য অনুযায়ী তাকে পুরস্কৃত করা হবে।
হাবিবুরের সন্ধান পাওয়া গেলে তার বাবা লিটন শেখের মোবাইল নম্বর ০১৯৪০-৭১৯৯৫২ অথবা রমজান শেখের মোবাইল নম্বর ০১৯০২-০৫৩৪৫৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...