বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব পাটিকর ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিপ্লব পাটিকরসহ ৪-৫ জন একটি পুকুরের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিপ্লব পাটিকরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লব পাটিকরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...