Logo Logo

রাজাপুরে অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা


Splash Image

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মজুত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোডাউনটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে অনুমোদন ও লাইসেন্স না নেওয়া বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয়েছিল। পরিদর্শনের সময় এসব পণ্যের বৈধ অনুমোদন ও লাইসেন্স সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন পণ্যগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করে দেয়।

এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া পণ্য মজুত এবং বিক্রির অপরাধে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জোনায়েদ হোসেন জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত বা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...