বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।
আটকরা হলেন— নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে মো. মুস্তাফিজুর রহমান (২৮), কোকিলা গ্রামের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ ইয়াসিন (১৬), একই গ্রামের মানিক হাওলাদারের ছেলে মোহাম্মদ সুজন হাওলাদার (১৭) এবং মোহাম্মদ কুদ্দুস মোল্লার ছেলে মোহাম্মদ রাফি (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. মুস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইয়াসিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোহাম্মদ সুজন হাওলাদার ও মোহাম্মদ রাফিকেও আটক করে পুলিশ। পরে আটক চারজনকে নলছিটি থানায় নেওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...