বিজ্ঞাপন
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সরসী-পাঠকাঠী খেয়াঘাটে যাত্রী পারাপারের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনকালে তার সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নদীবেষ্টিত বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো বিভিন্ন নৌ-রুট ও খেয়াঘাট। বিগত সময়ে কয়েকটি ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির নানা অভিযোগ থাকলেও বর্তমান প্রশাসনের কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি আমূল বদলে গেছে।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরাসরি মাঠে নেমে কয়েকটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট পরিদর্শন করে। প্রশাসনের এই অভিযানের ফলে খেয়াঘাট ও নৌপথের যাত্রী পারাপারে ইতিবাচক শৃঙ্খলা ফিরে এসেছে।
বিশেষ করে সরসী-পাঠকাঠী, কবাই-ডিসি রোড, লক্ষ্মীপাশা-নলুয়া, সাহেবগঞ্জ-কলসকাঠি এবং নলুয়া-পাতাবুনিয়া খেয়াঘাটে নির্ধারিত ভাড়া বাস্তবায়ন হওয়ায় যাত্রী পারাপার অনেক সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে, যা সাধারণ মানুষের সার্বিক দুর্ভোগ লাঘব করেছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...