বিজ্ঞাপন
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়, নতুন রাস্তা, দিঘির পাড় এবং হাউজিং বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা সদরের বাইপাস মোড় নতুন রাস্তা এলাকার পান্নু সিকদারের ছেলে মো. শাওন সিকদার (২৫), মো. ইউসুব আলী হাওলাদারের ছেলে মো. গোলাম রসুল ইমন (৩০) এবং পূর্ব আংগারিয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির রুবেল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাদের ঝালকাঠি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...