বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের বিশারিকান্দি সংলগ্ন তেঁতুলিয়া নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দলের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানকালে নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সর্বদা কঠোর ও সজাগ অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...