Logo Logo

গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জ সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন, উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা এবং শিক্ষা ও ক্রীড়ায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এসব অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা উচ্চ মাধ্যমিক শ্রেণির মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন এবং তাঁদের শুভকামনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশে খেলাধুলার অপরিহার্যতার কথা তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক অবসাদ দূর করে এবং কর্মজীবনে দায়িত্বশীল হতে শেখায়। এছাড়া মাঠের খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক মূল্যবোধ ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার আরও বলেন, শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; সততা ও নীতিবোধের সমন্বয়ে আলোকিত মানুষ গড়াই শিক্ষার আসল উদ্দেশ্য। ভালো ফলাফলের পাশাপাশি মাদক থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশের কঠোর ও সুসংহত নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুরো আয়োজনটি অত্যন্ত আমেজপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ও ক্রীড়ামোদী সুধীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...