Logo Logo

গোপালগঞ্জে বিটিসিএলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান সিকদারের মৃত্যু


Splash Image

গোপালগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অবসরপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান সিকদার (৮৫) মারা গেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত লুৎফর রহমান সিকদার গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সোনাকুড় এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর রহমান সিকদার দীর্ঘদিন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও পরিচিতজনদের কাছে সুনাম অর্জন করেন। অবসর গ্রহণের পর তিনি পরিবার-পরিজন নিয়ে গোপালগঞ্জে বসবাস করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পাঁচ ছেলে হলেন—সাইফুল সিকদার, সাবেদ সিকদার, শানু সিকদার, সাজ্জাদ সিকদার ও সাখাওয়াত হোসেন (রবিন সিকদার)। পাঁচ মেয়ে হলেন—যমুনা, বিউটি, সাবিনা, ঝরনা ও ময়না।

লুৎফর রহমান সিকদারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা ও নিষ্ঠার কথা স্মরণ করে স্বজন ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...