Logo Logo

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে একটি কনসার্টের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন এ আয়োজনের উদ্যোক্তা। কনসার্টে সংগীত পরিবেশন করেন জি বাংলার ‘সেরা কণ্ঠ’খ্যাত শিল্পী মাঈনুল আহসান নোবেল।

অনুষ্ঠান চলাকালে কনসার্টস্থলে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় হাফিজুর রহমান পিয়ালের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...