বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের যৌথ আয়োজনে একাডেমি সম্মেলন কক্ষে এ কর্মসূচি সম্পন্ন হয়।
'যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ' (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করে ব্রির গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এবং কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উর-আরেফিন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন।
উক্ত কর্মশালায় স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি উদ্যোক্তা, পল্লী উন্নয়ন একাডেমি, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিজ্ঞানী, গবেষক এবং গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
কর্মশালা শুরুর আগে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতির এক প্রদর্শনী মেলার আয়োজন করা হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...