বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাঁঠালিয়া বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদে আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।
সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুত বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ নিষিদ্ধ পলিথিন মজুত বা বিক্রি করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সুরক্ষায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...