Logo Logo

গোপালগঞ্জে এলজিইডির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ধীরগতির প্রকল্পের সমস্যা চিহ্নিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান।

সভায় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবীর, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, প্রকল্পের সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলায় এলজিইডির বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি প্রকল্পভিত্তিক পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ধীরগতির ও সমস্যাযুক্ত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, কাজ বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা, নির্মাণকাজের গুণগতমান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে।

এ সময় নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি এবং বিদ্যমান সমস্যার বিষয়ে বিস্তারিত অবহিত হন। পরে আলোচনার মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

সভায় সমস্যাযুক্ত প্রকল্পগুলোতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এলজিইডি সংশ্লিষ্টরা জানান, নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে মাঠপর্যায়ে চলমান উন্নয়নকাজের বাস্তব চিত্র পর্যালোচনা, সমস্যা দ্রুত চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এর ফলে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজে গতি ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...