Logo Logo

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনা লাইভ কাভার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত


Splash Image

চ্যাটসওয়ার্থ এলাকার একটি বাণিজ্যিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস দুর্ঘটনার লাইভ সম্প্রচার করার সময় হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার দৃশ্য ধারণের সময় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস (কিএনবিসি-টিভি)-এর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চ্যাটসওয়ার্থ এলাকার একটি বাণিজ্যিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

এলএএফডির এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন মাটিতে থাকা ব্যক্তি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর কিছুক্ষণ আগে একই এলাকায় একটি ভয়াবহ বাস ও এসইউভি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার লাইভ সম্প্রচার করছিল এনবিসির ওই হেলিকপ্টারটি।

এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) ও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ‍পুলিশ বাহিনীর ছিল না, এটি সম্পূর্ণভাবে সংবাদমাধ্যমের কাজের সঙ্গে যুক্ত ছিল।

এই জোড়া দুর্ঘটনায় লস অ্যাঞ্জেলেসের মেয়র ও স্থানীয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...